বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

রাজশাহীতে বিভাগীয় বইমেলা ১৮ ডিসেম্বর থেকে

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

আগামী বুধবার (১৮ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে রাজশাহী বিভাগীয় বইমেলা ২০২৪। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে এবং রাজশাহী বিভাগীয় প্রশাসনের আয়োজনে নগরীর কালেক্টরেট মাঠে অনুষ্ঠিত হবে। এ মেলা চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। কর্মদিবসে বিকাল ৩ ঘটিকা থেকে রাত ৮ ঘটিকা পর্যন্ত এবং সরকারি বন্ধের দিনে সকাল ১১ থেকে রাত ৮ টা পর্যন্ত এ বইমেলা চলবে।

বইমেলাতে সরকারি প্রতিষ্ঠানসহ অর্ধশতাধিক প্রকাশনা প্রতিষ্ঠানের স্টল থাকবে। জাতীয় গ্রন্থকেন্দ্র ও মন্ত্রণালয় হতে আগত অতিথিবৃন্দ এবং রাজশাহী বিভাগের জেলাসমূহের জেলা প্রশাসন ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ এ মেলা উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

বইমেলায় আগত অতিথি এবং দর্শনার্থীদের প্রাথমিক চিকিৎসার জন্য সার্বক্ষণিক মেডিকেল টিম, নিরাপদ সুপেয় খাবার পানির সুব্যবস্থা এবং অগ্নি-দুর্ঘটনা রোধকল্পে মেলা প্রাঙ্গণে সার্বক্ষণিক অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকবে।


এই বিভাগের আরো খবর