ঢাকায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল ইসলাম নুর’সহ নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে ঢাকা- রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা।বেলা সাড়ে ১১টায় চলাচল বন্ধ করে বিক্ষোভ করতে থাকেন তারা। এসময় আন্দোলনকারীরা বলেন, ভিপি নুরের উপর হামলাকারী সকল জাতীয় পার্টি ছাত্রলীগ এবং সেনা ও পুলিশ সদস্যদের চিহ্নিত করে বিচারের আওতায় অবিলম্বে আনতে হবে।

ভিপি নুরের উপর হামলা মানে বৈষম্য বিরোধী সকল শিক্ষার্থীদের উপর হামলা। ছাত্ররা বলেন, নুরুল হক নুর একদিনে তৈরী হয়নি। ১৮ সালে কোটা আন্দোলনের নেতৃত্বদানকারী। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে হামলা মামলা ও নির্যাতনের শিকার এই নুর। সড়ক অবরোধে চলাকালে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার সহ নেতৃবৃন্দ।