সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

রাজশাহীতে মাদক মামলায় কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

রাজশাহী দূর্গাপুর মাদক মামলায় আত্মগোপনে থাকা কারাদন্ডে দন্ডিত পলাতক আসামি ময়েজ সরকার’কে গ্রেফতার করেছে র‌্যাব-৫ । দূর্গাপুর থানাধীন বজো খলসী নামক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রোববার এক প্রেস বার্তায় এই সংস্থাটি জানায়, র‌্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫, সিপিএসসি এর একটি চৌকশ আভিযানিক দল রাজশাহী জেলার দূর্গাপুর থানাধীন বজো খলসী নামক এলাকায় অভিযান চালিয়ে ১ বছরের সাজাপ্রাপ্ত সশ্রম কারাদন্ড ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ময়েজ সরকার’কে গ্রেফতার করে। উল্লেখ্য যে, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু হয় এবং উক্ত মামলায় আসামী দোষী সাব্যস্থ হওয়ায় বিজ্ঞ আদালত তাকে ১ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করে। উক্ত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


এই বিভাগের আরো খবর