শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

রাজশাহীতে মেয়েকে উত্ত্যক্ত’র প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

রাজশাহী তালাইমারী শহীদ মিনার এলাকায় মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে হত্যা করেছে দুষ্কৃতকারীরা। নিহত ব্যক্তি আকরাম হোসেন পেশায় বাস চালক। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে।

নিহতর স্বজনরা জানায়, গত কয়েকদিন আগে মেয়ে বাড়ী ফেরার সময় পথে এলাকার বখাটে নান্টু সহ কয়েকজন উত্ত্যক্ত করে। ওই ছাত্রী বিষয়টি তার মাকে এসে জানায়। মায়ের কাছ থেকে আকরাম হোসেনের জানতে পরে মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করে। পরে বভাটে নান্টুর সাথে অন্যরা আকরাম হোসেনের বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসে। এই ঘটনার জের ধরে গতকাল রাত সাড়ে দশটার দিকে আকরাম হোসেনকে ইট দিয়ে পিটিয়ে আহত করে ওই বখাটেরা। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনার জন্য এলাকার নান্টু, বিশাল, রতনসহ বেশ কয়েকজনের এ হামলার সঙ্গে জড়িত বলে দাবি করেন পরিবারের সদস্যরা।

রাজশাহী বোয়ালিয়া থানার ওসি মোস্তাক হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদ্বয়ের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি, তবে মামলার প্রস্তুতি চলছে।

এদিকে আকরাম হোসেন রাজশাহী মোটরশ্রমিক ইউনিয়নের সদস্য হওয়ায় সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। একই সাথে হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবী জানানো হয়।

 

 

 


এই বিভাগের আরো খবর