সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

রাজশাহীতে মোটর শ্রমিক ইউনিয়নের শিক্ষাবৃত্তি প্রদান

আপডেট : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ফান্ড থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ সৈয়দ শাহীন শওকত। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম তোতা সভাপতিত্বে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব আলহাজ মামুনুর রশিদ মামুন, বিএনপি নেতা গোলাম মোস্তফা মামুন, রাজশাহী জেলা শ্রমিক দলের সভাপতি রোকনুজ্জামান আলম।
রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের তহবিল হইতে শিক্ষাবৃত্তির অর্থ বাবদ ১০ হাজার টাকা করে ৩০ জন শ্রমিকের মাঝে মোট ৩ লাখ টাকা বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিক আলী পাখি।


এই বিভাগের আরো খবর