আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাত ১২ টা ১ মিনিটে রাজশাহী কলেজ শহীদ মিনারে পু®পস্তবক অর্পন করেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বানাথ সরকারের নেতৃত্বে নেতাকর্মীরা কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন।সকালে রাজশাহী মহানগর বিএনপির পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকালে রাজশাহী সিটি প্রেসক্লাবের সভাপতি রফিক আলম ও সাধারণ সম্পাদক পরিতোষ চৌধুরী আদিত্যর নেতৃত্বে রাজশাহী ভুবন মোহন পার্ক শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করা হয়।এসময় উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক আমিনুল ইসলাম বনি, নির্বাহী সম্পাদক মিলন শেখ ও হেলেন খান সহ নেতৃবৃন্দ। বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন সভাপতি জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক ফজলুল করিম বাবলু।
এছাড়া রাজশাহী কোর্ট শহীদ মিনারে রাত ১২টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পন করেন রাজশাহী সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, সংগঠন এবং বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

রাজশাহী সিটি কর্পোরেশন
রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে ২১ ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। দিবসের প্রথম প্রহর ১২ টা ০১ মিনিটে জেলা প্রশাসক, রাজশাহীর কার্যালয় চত্বরে অবস্থিত শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক ও রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, এনডিসি। এ সময় সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দও শ্রদ্ধা নিবেদন করেন।
দিবসের কর্মসূচির মধ্যে আরো ছিল ২১ ফেব্রুয়ারি সূর্যোদয়ের সাথে সাথে নগর ভবনসহ ওয়ার্ড কার্যালয় ও সিটি কর্পোরেশন কর্তৃক নিয়ন্ত্রিত স্থাপনাসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, মহানগরীর সড়ক দ্বীপসমূহ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানসমূহে বাংলা বর্ণমালা সম্বলিত ফেস্টুন দ্বারা সজ্জিতকরণ, বাদ জুম্মা সোনাদীঘি জামে মসজিদসহ সকল মসজিদ, মন্দির ও অন্যান্য উপাসনালয়ে ভাষা শহিদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত/প্রার্থনা।

বিএমডিএ’র কর্তৃপক্ষের বিনম্র শ্রদ্ধা
একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্ববক অর্পণ করে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) কর্মকর্তা ও কর্মচারী। প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের অতি: প্রধান প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান এর নেতৃত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী শরীফুল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জিন্নুরাইন খান নির্বাহী প্রকৌশলী ও (সচিব) এনামুল কাদির, প্রকৌশলী আবুল কালাম আজাদ যুগ্ম-আহ্বায়ক (আইডিইবি) বিএমডিএ রাজ-২০৮৮ সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান ফারুক, শ্রমিক কর্মচারী ইউনিয়নের সদস্য সহ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সদর দপ্তর ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, উপ-ব্যবস্থাপক (কৃষি), মনিটরিং অফিসার ও সহকারী প্রকৌশলীবৃন্দ সকলে উপস্থিত ছিলেন।
এদিকে, সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন করা হয়। বাদ যোহর দুপুরে বিএমডিএ জামে মসজিদে মহান শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এছাড়া এদিন বরেন্দ্র বহুমুখী উন্নযয়ন কর্তৃপক্ষ, প্রধান কার্যালয়সহ আওতাধীন স্ব-স্ব দপ্তরে জাতীয় পতাকা অর্ধনমিত করা ও শহীদ মিনারে পুষ্পস্ববক অর্পণ করে।

রাজশাহী শিক্ষা বোর্ড
রাজশাহী শিক্ষা বোর্ডে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান একুশে ফেব্রুয়ারি ২০২৫ ‘শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালন করা হয়। প্রথম প্রহর ১২.০১ টায় রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিক্ষা বোর্ডের সকল কর্মকর্তা/কর্মচারীদের সাথে নিয়ে নিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহী’র শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সূর্যোদয়ের সাথে সাথে রাজশাহী শিক্ষা বোর্ড ভবনে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণ এবং সম্মান প্রদর্শন করা হয়। এর আগে ২০ ফেব্রুয়ারি রাতে রাজশাহী শিক্ষা বোর্ডের প্রশাসনিক ভবনে রাজশাহী শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক ও উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর মো. মাহাবুব হাসান এর সভাপতিত্বে ‘মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের মাননীয় চেয়ারম্যান প্রফেসর আ. ন. ম. মোফাখখারুল ইসলাম। পবিত্র কোরআন ও পবিত্র গীতাপাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।