মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

রাজশাহীতে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরইল গ্রামে সাদ্দাম হোসেন নামে স্থানীয় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার সন্ধ্যায় ধুরইল ইউপি’র পালশা পশ্চিমপাড়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক আওয়ামী লীগ কর্মী একসার আলীকে গ্রামবাসী
 আটক করে পুলিশে সোর্পদ করে। হামলায় নিহত সাদ্দাম হোসেন ভাই ধুরইল ইউপি কৃষকদলের সদস্য বুলবুল হোসেন আহত হয় । তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব শত্রু তার  জের ধরে আজ সন্ধ্যার দিকে আওয়ামী লীগ কর্মী একআর আলীর নেতৃত্বে দুর্বৃত্তরা সাদ্দাম হোসেনের উপর হামলা চালায়। দুর্বৃত্তরা সাদ্দামকে এলোপাতাড়ি ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে আহত করে।  এসময় তার বড়ভাই বুলবুল হোসেন গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়রা আহতদের মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সাদ্দাম হোসেনকে মৃত ঘোষণা করেন। বড়ভাই বুলবুল হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। তার অবস্থা আশংকাজনক।
মোহনপুর থানার ওসি আব্দুল হান্নান জানান, কথাকাটাকাটির জের ধরে সাদ্দাম হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়।
পরে ঘাতক একসার আলীর বাড়ি ঘিরে রাখে গ্রামবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে হামলাকারী আওয়ামী লীগের কর্মী একসার আলীকে আটক করে থানায় নিয়ে আসে। আটক একসার আলী একই গ্রামের আয়েজ উদ্দিন মন্ডলের ছেলে।
পুলিশ জানায়, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।


এই বিভাগের আরো খবর