বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

রাজশাহীতে শিক্ষককে আটকে রেখে মুক্তিপন আদায়, গ্রেপ্তার ২

আপডেট : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

রাজশাহীর বাগমারার তাহেরপুরে  শিক্ষক আক্কাছ আলীকে আটক রেখে মারধর করে চাঁদা আদায় ও ফাঁকা স্ট্যাম্পে সই নেওয়ার অভিযোগ শাহিনুর ইসলাম (২৯) ও আলমগীর হোসেন নামের দুই যুবককে আটক করেছে পুলিশ। সোমবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠায় পুলিশ।গ্রেপ্তার দুজন বাড়ী তাহেরপুর চৌকিরপাড়া গ্রামে।

এসআই সোহাইল হোসেন জানান, গত শনিবার রাতে আক্কাছকে অপহরণ করেন শাহিনুর ইসলাম ও আলমগীর হোসেনসহ ৮/১০ যুবক। তাকে তারা অজ্ঞাত স্থানে নিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে ঘরে আটক রেখে মারধর করেন অপহরণকারীরা। একপর্যায়ে তার কাছে থাকা ১৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে বিকাশের মাধ্যমে পরিবারের কাছ থেকে আরও ১২ হাজার টাকা নেন অপহরণকারীরা। অপহরণকারীদের দাবির পরিপ্রেক্ষিতে তাদের দুই ভরি সোনা, ৬০০ টাকা মূল্যের দুটি নন-জুডিশিয়াল স্ট্যাম্প এবং ফাঁকা চেকে সই নিয়ে ছেড়ে দেওয়া হয়।

সোহাইল হোসেন, অপহরণকারীদের কাছ থেকে উদ্ধার হওয়ার পর বিষয়টি পুলিশকে জানান আক্কাছ আলী। রোববার তিনি বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে থানায় মামলা করেন। রাতেই পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান দুই আসামিকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।


এই বিভাগের আরো খবর