রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বড় রাঙ্গামাটি নামক এলাকা থেকে অপহরণ ও মুক্তিপণ আদায় মামলার যাবজ্জাীবন সাজাপ্রাপ্ত আসামী আব্দুল ওয়াদুদ ওরফে জোবায়ের (৩৮)কে গ্রেফতার করেছে র্যাব-৫। গ্রেফতারকৃত জোবায়ের সিরাজগঞ্জ জেলার সদর থানার বাঈতারা পশ্চিমপাড়া গ্রামের ফরিদ শেখ এর ছেলে।
র্যাব জানায়, সিরাজগঞ্জ সদর থানা পুলিশের রিকুইজিশন এর প্রেক্ষিতে র্যাব-৫ ও র্যাব-১০ এর একটি যৌথ আভিযানিক দল উক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে এবং এক পর্যায়ে আসামীর গতিবিধি ও অবস্থাস শনাক্ত করতে সক্ষম হয়। এরপর রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বড় রাঙ্গামাটি গ্রামস্থ ধৃত আসামীর ২য় স্ত্রীর বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলার এজাহার থেকে জানা যায় যে, ধৃত আসামী সিরাজগঞ্জ সদর থানাধীন নিজ এলাকায় একটি ১০ বছরের ছোট বাচ্চাকে অপহরণ করে মুক্তিপণ দাবী করে। পরবর্তীতে ভিকটিম এর পিতা বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় মামলা করে, যার মামলা নং-১৩, তারিখঃ ১০/১০/২০১২, ধারা-নারী ও শিু নির্যাতন দমন আইন এর ৭/৮/৩০, জিআর-৫১৬/১২ এবং কোর্টে বিচার শেষে যাবজ্জীবন সাজা প্রদান করে।