মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় রাবি শিক্ষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

রাজশাহীর উপকণ্ঠে পবা উপজেলার নওহাটা এলাকায় সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর শিব শংকর রায়ের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন দর্শন বিভাগের শিক্ষক প্রফেসর আসাদুজ্জামান। তিনি গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আজ সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহত প্রফেসর ভ্যাসপাতে মাছ ধরতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনায় তাদের ভ্যাসপা মেটার বাইকটি দুমড়ে মুচড়ে গেছে।

পুলিশ জানায়, রাজশাহীর পবা উপজেলার নওহাটা এলাকায় নওগাঁ-রাজশাহী মহাসড়কের আনসার ক্যাম্পের পাশে তাদের ভ্যাসপাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় একটি যানবাহন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেলে পাঠায়।
তবে পথেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর শিব শংকর রায়র মৃত্যু হয়।
মার্কেটিং বিভাগের শিক্ষক প্রফেসর ফরিদুল এবং বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর প্রফেসর গিয়াস উদ্দীন জানিয়েছেন, শিব শংকর রায় এবং আসাদুজ্জামানের মাছ ধরার শখ ছিলো। তারা খুব ভোরে আসাদুজ্জামানের একটি ভ্যাসপা মোটরবাইকে চেপে নওহাটার দিকে টিকিটে ছিপ দিয়ে মাছ ধরতে যাচ্ছিলেন। সকাল সাতটার দিকে তারা সড়ক দূর্ঘটনার শিকার হন। এতে মোটরবাইকের পেছনে থাকা শিব শংকর রায় মাথায় গুরুতর আঘাত পান। দূর্ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ আইনি প্রক্রিয়ার জন্য বর্তমানে রাজশাহী মেডিকেলের মরচুয়ারীতে রাখা হয়েছে। দুপুরে তার মরদেহ গ্রামের বাড়ি পাবনার সুজানগর পাঠানো হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সড়ক দূর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক হতাহতের ঘটনায় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। মর্কেটিং বিভাগ ও দর্শন বিভাগের শিক্ষক শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ই ঘটনায় গভীর শোক জানিয়েছেন।


এই বিভাগের আরো খবর