রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

রাজশাহীতে সন্ত্রাসী ছাত্রলীগ নেতাকর্মীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স ও ডিপ্লোমা ইন্টার্ণ নার্স এর উপর হামলা ও আহতর প্রতিবাদ ও হামলাকারী নার্সিং কলেজের চিহ্নিত সন্ত্রাসী ছাত্রলীগ নেতাকর্মীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১১ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে এই মানববন্ধনের আয়োজন করে হাসপাতালে সিনিয়র নার্স ও ডিপ্লোমা ইন্টার্ণ নার্সরা।

মানববন্ধন থেকে অবিলম্বে চিহ্নিত ছাত্রলীগ ক্যাডারদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানানো হয়। অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণার ও হুঁশিয়ারি দেন স্টাফ নার্সরা মানববন্ধন থেকে অভিযোগ করা হয় রাজশাহী নার্সিং কলেজের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসী বেসিক বিএসসি ইন নার্সিং এর চিহ্নিত ছাত্রলীগের নেতাকর্মীরা বুধবার সিনিয়র নার্সদের উপর অতর্কিত হামলা চালায় এবং লাঠিসোটা দিয়ে মারধর করে। এতে অন্তত ১০ জন স্টাফ নার্স আহত হয়। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। এই ঘটনা প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।


এই বিভাগের আরো খবর