সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

রাজশাহীতে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক প্রদান

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

রাজশাহীতে সাংবাদিকদের আর্থিক সুরক্ষা ও করণীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী সার্কিট হাউজ মিলনায়তনে যৌথভাবে এ সভার আয়োজন করে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও রাজশাহী সাংবাদিক ইউনিয়ন।


সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের কল্যাণে রাষ্ট্রের পক্ষ থেকে নানা উদ্যোগ নেয়া হয়েছিল। কিন্তু স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে কতিপয় দলীয় সাংবাদিক এই ট্রাস্টের টাকা নিয়ে দুর্নীতি করেছে। প্রকৃতপক্ষে অসহায় ও অসচ্ছল সাংবাদিকরা রাষ্ট্রের এ আর্থিক সহযোগিতা থেকে বঞ্চিত হয়েছেন।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আব্দুল্লাহ বলেন, বর্তমান সরকার দল মত বিবেচনা না করে যোগ্য সাংবাদিকদেরই সহযোগিতা করছে। আগামীতে কীভাবে সাংবাদিকদের আর্থিক সুরক্ষার ব্যবস্থা করা যায় তা নিয়েও ভাবছে সরকার।


রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব সাদিকুল ইসলাম স্বপন।
অনুষ্ঠানে ২০২৪-২০২৫ অর্থবছরের প্রথমকিস্তির অনুদানের চেক বিতরণ করা হয়। এসময় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার ২৫ সাংবাদিককে ১৭ লাখ ৫০ হাজার টাকার চেক দেয়া হয়।


এই বিভাগের আরো খবর