রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

রাজশাহীতে সাবেক মেয়রের বাড়ী ভাংচুর

আপডেট : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামানের উপশহরস্থ বাড়ী দ্বিতীয় দফা ভাংচুর করা হয়। বিক্ষুব্ধ জনতা এক্সকেভেটর দিয়ে ভাড়ী ভাংচুর করে।

স্থানীয়রা জানায় ৬ ফেব্রুয়ারী সাত সাড়ে ১১টার দিকে বিক্ষুব্ধ জনতা একটি এক্সকেভেটর নিয়ে উপশহর সাবেক মেয়রের বাস ভবনের সামনে যায়। প্রথমে গেট দিয়ে ভাংচুর কাজ শুরু করা হয়। এরপর বাড়ীর পশ্চিম দিকে এবং সামনের অংশ এক্সকেভেটর দিয়ে ভেঙ্গ ফেলা হয়। এসময় স্থানীয় নেতাকর্মীদের উল্লাস করতে দেখা যায়। প্রায় এক ঘণ্টাব্যাপী চলে এই ভাংচুর।

এর আগে গত ৫ আগষ্ট প্রথম দফা বাড়ীটি ভাংচুর ও অগ্নি সংযোগ করা হয়। এদিন স্ত্রী ও দুই কন্যা নিয়ে গা ঢাকা দেয় সাবেক এই মেয়র।

 


এই বিভাগের আরো খবর