রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

রাজশাহীতে সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলমকে রাজশাহীতে অবাঞ্ছিত ঘোষণা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ও এনসিপির জেলা সমন্বয় কমিটির সাবেক সদস্য মোতালেব হোসেন। শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে দেওয়া ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন- এই সাইফুল ইসলামকে এনসিপিতে এনেছেন রাজশাহী বিভাগীয় সংগঠক ইমরান ইমন এবং পদও দিয়েছেন এই দালাল ইমরান ইমন। আমরা দেখেছি ইমরান ইমনের সারজিস আলমের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এই বিষয়ে বারবার জানানোর পরও সারজিস আলম কোনো ব্যবস্থা নেননি। তার মানে, এতে সারজিস আলম নিজেও জড়িত। রাজশাহীর মাটি থেকে সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। ইনকিলাব জিন্দাবাদ।


এই বিভাগের আরো খবর