বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে দীর্ঘদিন বন্ধ থাকার পর রবিবার থেকে খুলেছে রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। তবে উপাচার্য এবং উপ-উপাচার্যদের পদত্যাগের ফলে সিন্ডিকেট সভা করতে না পারায় খোলেনি রাজশাহী বিশ্ববিদ্যালয়।
এদিকে সকাল থেকে মুখরিত নগরীর বিভিন্ন কলেজ এবং স্কুলগুলো। সকাল সাড়ে আটটা থেকেই শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয় রাজশাহী কলেজ এবং সরকারি পিএন উচ্চ বালিকা বিদ্যালয় সহ শিক্ষাগনগুলো।ক্লাসে ফিরত পেরে খুশি শিক্ষার্থীরা। অনেক কলেজেই আজ থেকে শুরু হয়েছে একাদশ শ্রেণীর প্রথম ক্লাস। ফলে বাড়তি উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে এবছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বাইরে ছিলো অভিভাবকদের জটলা।