বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী জেলা শাখার আয়োজনে কর্মীসভা অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল থেকে পবা উপজেলা নওহাটা পৌরসভার শশ্বান মন্দির মাঠ প্রাঙ্গনে এই কর্মী সভায় প্রধান অতিথি রাজশাহী জেলা বিএনপি’র সদস্য সচিব ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ ফ্রন্ট এর সহ-সভাপতি অধ্যাপক বিশ্বনাথ সরকার। বিশেষ অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজশাহী জেলা বিএনপি’র সদস্য ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ ফ্রন্ট ও সিনিয়র সহ-সভপতি রমেশ দত্ত। প্রধান বক্তা হিসেবে ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজশাহী জেলা বিএনপি’র সদস্য বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট এর সিনিয়র সহ-সভাপতি দেবাশিষ রায় মধু।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ও শেরপুর পৌর বিএনপি’র সভাপতি স্বাধীন কুন্ডুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী মহানগরীর সাধারণ সম্পাদক অশোক সাহা, সাবেক সাধারণ সম্পাদক মহেশ সরকার, কেন্ত্রীয় যুগ্ম সচিব রিপন রায়,। সেন্টু কুমার সাহা ও প্ররব কৃমার দাস এর সঞ্চালনায় রাজশাহী জেলার বিভিন্ন থানা, উপজেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।