রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

রাজশাহীতে ১১ এনজিও থেকে ঋণ নেওয়া কৃষকের ‘আত্মহত্যা’

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

রাজশাহীর মোহনপুর উপজেলার খাড়ইল গ্রামে ১১ এনজিও থেকে ঋণ নেওয়া এক কৃষক আত্মহত্যা করেছেন। তার নাম আকবর হোসেন (৫০)। তিনি খাড়ইল গ্রামের লোকমান হোসেনের ছেলে। তিনি ১১টি এনজিও এবং স্থানীয় সুদ কারবারিদের কাছ থেকে ৬ থেকে ৭ লাখ টাকা ঋণ নিয়ে পরিশোধ করতে পারছিলেন না।সোমবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৬টায় নিজের পান বরজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আকবর হোসেনের ছেলে সুজন শাহ ঋণের ‘চাপে’ আত্মহত্যার কথা জানিয়েছেন।

রাজশাহীর মোহনপুর থানার ওসি আতাউর রহমান বলেন, আকবর হোসেনের পান বরজ ছিল। কৃষক মানুষ, ঋণ ছিল। এ বছর পান বরজে লোকসান হওয়ায় ঋণ পরিশোধ করতে পারেননি। হতাশা থেকে তিনি নিজের পান বরজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।’


এই বিভাগের আরো খবর