সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

রাজশাহীতে ১ বছরের কারাদন্ডপ্রাপ্ত আসামি সুমন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

দীর্ঘদিন আত্মগোপনে থাকা ১ বছরের কারাদন্ডপ্রাপ্ত আসামি সুমন’কে  রাজশাহীর রাজপাড়া এলাকা হতে গ্রেফতার করেছে র‍্যাব-০৫, রাজশাহী । রাজশাহীর সদর কোম্পানীর একটি আভিযানিক দল ২০ শে মে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগর এর রাজপাড়া থানাধীন রাজশাহী মহিলা ক্রীড়া কমপ্লেক্স সংলগ্ন মোড়ের চা দোকানের সামনে পাঁকা রাস্তার উপর অপারেশন পরিচালনা করে নওগাঁ জেলার মান্দা থানার জিআর সাজা নং- ২২৩/১৮(বোয়ালিয়া), ধারা- ৪১৩ পেনাল কোড ১৮৬০ এর ১ বছরের সশ্রম কারাদন্ড ও টাকা ৫০০০/- জরিমানাপ্রাপ্ত  সাজা ওয়ারেন্টভুক্ত আসামী  সুমন(৩১) গ্রেফতার করে। তার পিতার নাম ফরহাদ আলী।  তার বাড়ী নওগাঁ মানন্দা থানার গোসাইপুর গ্রামে।  ধৃত আসামি কে জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে গ্রেফতার এড়ানোর  উদ্দেশ্য ছদ্মবেশ ধারণ করে রাজশাহী মহানগরের রাজপাড়া থানা এলাকায় বসবাস করে আসছিল মর্মে সত্যতা স্বীকার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত আসামিকে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। 

 


এই বিভাগের আরো খবর