মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

রাজশাহীতে ২ কেজি ৪শ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

রাজশাহী গোদাগাড়ী উপজেলার ছয়ঘাটি তিন রাস্তার মোড় থেকে ২ কেজি ৪শ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সিরাজুল ইসলাম আনন্দ মহানগরীর সুজানগর পবাপাড়া এলাকার সানোয়ার হোসেনের পুত্র।
রাজশাহী পুলিশ সুপার আনিসুজ্জামান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে গোদাগাড়ী উপজেলার ছয়ঘাটি তিন রাস্তার মোড় দুই মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য কেনা বেচার প্রস্তুতি নিচ্ছে। এ তথ্যের ভিত্তিতে দিবাগত রাতে গোয়েন্দা পুলিশের একটি টিম পুলিশ অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওমর ফারুক নামের এক ব্যবসায়ী পালিয়ে গেলেও সিরাজুল ইসলামকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে তার হাতে থাকা খয়েরী রংয়ের সপিং ব্যাগ তল্লাসী করে ৫টি প্যাকেটের মধ্যে থাকা হেরোইন গুলো উদ্ধার করে। উদ্ধারকৃত হেরোইনের মুল্য ২ কোটি ৪০ লাখ টাকা। পুলিশের কাছে মাদক ব্যবসায়ী সিরাজুল স্বীকার করছে হেরোইনগুলো ঢাকায় পাঠানোর হতো। তার আগেই পুলিশের হাতে আটক হয়েছেন। তার বিরুদ্ধে এর আগেও একাধিক মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে।
পুলিশ সুপার জানায় এ ঘটনায় গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।


এই বিভাগের আরো খবর