সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

রাজশাহীর একটি দোকানে আগুন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ৭ জুন, ২০২৪

রাজশাহী মহানগরীতে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে একটি দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার বিকেলে এ নগরীর লক্ষ্মীপুর এলাকার মেহেদি প্লাজার আলিফ ভ্যারাইটি ফিশিং স্টোরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
দোকানের প্রোপাইটার মাসিকুর রহমান মোহন জানান, গত বৃহস্পতিবার রাতে তিনি দোকান বন্ধ করে বাড়ি গিয়ে ছিলেন। শুক্রবারের কারনে তার দোকান বন্ধ ছিলো। হঠাৎ বিকালে তিনি খবর পান দোকানে আগুন লেগেছে। খবর পেয়ে তিনি দোকানের তালা খুলে দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নির্বাপন করেন।
তিনি বলেন, ঝড় ও বর্জ্রপাতের কারণে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার আবু সামা বলেন, বিকাল ৪টার দিকে লক্ষ্মিপুর মোড়ের মেহেদি প্লাজার আলিফ ভ্যারাইটি ফিশিং স্টোরে অগ্নিকান্ডের খবর পেয়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে ২৩ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারনা বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এদিকে, উপশহরের ২ নম্বর সেক্টরের হাউজ নং ১৩১ এ গ্যাস লাইন লিকেজ থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১০ হাজার টাকার ক্ষতি হয়েছে।


এই বিভাগের আরো খবর