শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

রাজশাহীর গোদাগাড়ীতে ক্লিনিক সিলগালা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

রোগীদের সেবা দানের অক্ষমতা ও নানা অনিয়মের অভিযোগে সীলগালা করে দেয়া হয়েছে । রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট পুলিশ ফাঁড়ি সংলগ্ন ‘সেবা ক্লিনিক অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে’ । সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অনিয়মের সত্যতা পাওয়ায় ক্লিনিকটি সিলগালা করে বন্ধ ঘোষণা করা হয়।
বুধবার (১২ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা এবং রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন সিনিয়র সহকারী কমিশনার অভিজিৎ সরকার।
অভিযোগের ভিত্তিতে ক্লিনিকটির সার্বিক কার্যক্রম পরিদর্শন ও প্রয়োজনীয় নথিপত্র যাচাই-বাছাই শেষে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটি বন্ধের সিদ্ধান্ত নেয়। পরে উপস্থিত কর্মকর্তাদের সামনে ক্লিনিকটির মূল ফটকে সিলগালা করে দেওয়া হয়।

 


এই বিভাগের আরো খবর