মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

রাজশাহীর ডন আটক

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

রাজশাহী ওয়াসার নির্বাহী প্রকৌশলী এবং রয়েল কোচিং সেন্টার এর স্বত্বাধিকারী সোহেল রানা ডন কে আটক করেছে রাজশাহী মহানগর ডিবি পুলিশ। রাত ৭-১০ মিনিটে নগরীর বর্ণালীর মোড়ে অবস্থিত রাজশাহী রয়েল কোচিং সেন্টার থেকে তাকে আটক করে ডিবি অফিসে নেয়া হয়।
আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানিয়েছেন, রাজশাহী বোয়ালিয়া থানায় দায়ের করা একটি মামলার ৪ নম্বর এজহার ভুক্ত আসামী ডন।
পুলিশের একটি সুত্র জানিয়েছে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি  সোহেল রানা ডন ।ওই মামলায় তাঁর স্ত্রীও এজহার ভুক্ত আসামি।

রাজশাহী ওয়াসার নির্বাহী প্রকৌশলী এবং রাজশাহী রয়েল কোচিং সেন্টার এর স্বত্বাধিকারী  সাবেক রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পোষ্যপূত্র বলে পরিচিত। খায়রুজ্জামান লিটনের কন্য অর্ণা জামানের সাথে তার কোচিং সেন্টার ব্যবসা রয়েছে বলে একটি সুত্র জানিয়েছে। ছাত্র-জনতার আন্দোলন দমন করতে ছাত্রলীগ যুবলীগ সহ বিভিন্ন সেক্টরে বিপুল পরিমান অর্থ  ব্যয় করেন। সন্ধ্যায় গ্রেফতারের পর মহানগর গোয়েন্দা পুলিশের সদর দপ্তরে নেয়া হলে  প্রভাবশালী মহল তাকে ছাড়িয়ে নেয়ার চেষ্টা করে। রাতে এ রিপোর্ট লেখার সময় মহানগর ডিবি পুলিশ হেফাজতে ছিল সোহেল রানা ডন ।


এই বিভাগের আরো খবর