মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

রাজশাহীর তানোরে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

রাজশাহী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জনসহ পুলিশ ও এক স্থানীয় সাংবাদিক আহত হয়। আজ সন্ধ্যা ৬টার দিকে তানোর থানার সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ জানায়, আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে তানোর উপজেলার ডাকবাংলা মাঠ থেকে মনোনয়ন বঞ্চিত প্রার্থী সুলতানুল ইসলাম তারেকের সমর্থকরা প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল বের করে। মিছিলটি উপজেলা হয়ে থানা মোড়ের দিকে অগ্রসর হলে বিএনপির মনোনীত প্রার্থীর সমর্থকরা বাধা দেন। এ সময় দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোটা নিয়ে হামলা করলে সংঘর্ষে রুপ নেয়। এই সংঘর্ষে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। আতংকে পথচারীরা দিক-বেদিক ছুটাছুটি শুরু করে। প্রায় আধাঘণ্টা ধরে চলা সংঘর্ষ থানার মোড় থেকে আশপাশে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই ঘটনার জন্য বিএনপির দুই পক্ষ একে অপরকে দায়ী করেছে।


এই বিভাগের আরো খবর