সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

রাজশাহীর বাঘায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র। উপজেলা সাধারণ সম্পাদকসহ আহত ৩০ (ভিডিও সহ)

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ২২ জুন, ২০২৪

রাজশাহীর বাঘায় আওয়ামী লীগ দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ৩০ এর অধিক নেতাকর্মী আহত হয়েছে। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  আশরাফুল ইসলাম বাবুল কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সংঘর্ষে ইট পাটকেল নিক্ষেপের পাশাপাশি ধারালো অস্ত্র, ককটেল ও আগ্নিয়অস্ত্র ব্যবহার করে। পুলিশ রাবার বুলেট ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে আধাঘন্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ঘটনার পর এখন এলাকায় থমথমে অবস্থায় বিরাজ করছে।

রাজশাহী বাঘা সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখকদের অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদ ও সাংসদ শাহরিয়ার আলমের মনোনিত  কমিটি বিলুপ্তের দাবিতে গত কয়েক দিন ধরে আন্দোলন চালিয়ে আসছে  উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়েব উদ্দিন লাভলু ও মেয়র আক্কাস আলীর সমর্থকরা। আজ একই দাবিতে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় তারা। এদিকে সাংসদ শাহরিয়ার আলমের সমর্থকরা বাঘা পৌর মেয়রের বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ তুলে উপজেলা পরিষদের সামনে মানববন্ধনের  ডাক দেয়। এই নিয়ে রাত থেকেই উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

আজ বেলা এগারোটার দিকে  সাংসদ শাহরিয়ার আলমের সমর্থক উপজেলা আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক  আশরাফুল ইসলাম বাবুলের নেতৃত্বে কর্মী সমর্থকরা মানববন্ধনে শুরু করে। এ সময় পৌর মেয়র আক্কাশ আলীর নেতৃত্বে অপরপক্ষ বিক্ষোভ সমাবেশ নিয়ে উপজেলা পরিষদের সামনে দিয়ে যাওয়ার সময় উভয় পক্ষের মধ্যে  পাটকেল নিক্ষেপ শুরু হয়।  পরে তা সংঘর্ষে রূপ নেয়। এসময় পুরো উপজেলা পরিষদের সামনের রাস্তা রণক্ষেত্রে পরিণত হয়। প্রথম থেকেই পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হয়। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ এসে প্রায় আধা ঘন্টা ধরে টিয়ারগ্যাস  এবং রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এই ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।  বাঘা পৌর এলাকার গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


এই বিভাগের আরো খবর