সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

রাজশাহীর ভদ্রা মোড়ে বাসচাপায় শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

রাজশাহীর ভদ্রা মোড়ে বাসচাপায় সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুর নাম মারিয়া আক্তার যুঁথি। সে মেহেরচণ্ডী এলাকার বাসিন্দা হাসান মোল্লার মেয়ে। আজ মঙ্গলবার দুপুরে ভদ্রা মোড়ে ব্যাটারিচালিত রিক্সা থেকে নামার সময় পেছন থেকে আসা একটি বাস তাদের ধাক্কা দেয়। এসময় শিশু মারিয়া ছিটকে পড়লে বাসটি তাকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় উত্তেজিত জনতা বেশ কয়েকটি বাস ভাঙচুর করেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেলের মর্গে নিয়ে যায়। শেষ পর্যন্ত বাসটি আটক করা যায়নি। তবে সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘাতক বাস সনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ।


এই বিভাগের আরো খবর