রাজশাহী জেলার মোহনপুর সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহতর পকেটে থাকা আইডি থেকে তার নাম হুমায়ন কবির(৫৫) বলে জানা গেছে । শুক্রবার দুপুর ২ টার দিকে উপজেলার কেশরহাট এলাকায় মহাসড়ক এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন মোহনপুর ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বরত ফায়ার ফাইটার সজিবুল ইসলাম।
তিনি বলেন, দুপুর ২ টার দিকে দুর্ঘটনার খবরটি পায়। সেখান থেকে আহত ব্যক্তিকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। দায়িত্ব চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, ডিমের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছ গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।