মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

রাজশাহীর হাট বাজারে গুটি আম উঠেছে

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

চলতি মৌসুমে রাজশাহীতে গাছ থেকে আম সংগ্রহ ও বাজারজাতকরণ শুরু হয়েছে। সরকারের ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী আজ বৃহস্পতিবার সকাল থেকে গাছ থেকে গুটি জাতের আম নামাতে শুরু চাষি ও ব্যবসায়ীরা। সকাল থেকে গুটি জাতের আম গাছ থেকে নামানোর পর বানেশ্বর হাটে নিয়ে যাচ্ছে কৃষকরা। রাজশাহী সাহেব বাজার ও বাস টার্মিনাল বাজারেও গুটি আম বিক্রি করতে দেখা গেছে। মৌসুমের শুরতে এবছর ১৩শ থেকে ১৫শ টাকা মন দরে বিক্রি হচ্ছে গুটি জাতের আম। কৃষকরাদের আশা এবার তারা বেশ ভালো দাম পাবেন।


ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী, এবার গোপালভোগ আম সংগ্রহ করা যাবে ২২ মে থেকে। লখনা বা লক্ষণভোগ ও রানীপছন্দ আম পাড়া যাবে ২৫ মে থেকে। এছাড়াও হিমসাগর ও খিরসাপাত ৩০ মে, ল্যাংড়া আম বা বানানা ম্যাংগো ১০ জুন, আম্রপালী বা ফজলি আম ১৫ জুন নামানোর সময় নির্ধারণ করা হয়েছে। আর বারি-৪ আম ৫ জুলাই, আশ্বিনা আম ১০ জুলাই ও গৌড়মতি ১৫ জুলাই থেকে নামাতে পারবেন বাগান মালিকরা। এছাড়া কাটিমন ও বারি আম-১১ জাতের সারা বছর পাড়া যাবে।

কৃষি সম্প্রসারণ অধিদফতর জানিয়েছে, এ বছর জেলায় আম চাষ হচ্ছে ১৯ হাজার ৬০৩ হেক্টর জমিতে। আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লক্ষ ৬০ হাজার ৬ মেট্রিক টন। তবে গত মৌসুমে জেলায় আমের আবাদ হয়েছিল ১৯ হাজারের ৬০২ হেক্টর জমিতে।


এই বিভাগের আরো খবর