বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

রাজশাহী-ঢাকা মহাসড়ক প্রায় তিন ঘন্টা অবরোধ ছাত্রদের

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

শিক্ষার্থীকে মারপিটের ঘটনায় রুয়েটের সামনে থেকে তালাইমারী মোড় পর্যন্ত রাজশাহী-ঢাকা মহাসড়ক প্রায় তিন ঘন্টা অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করছে রুয়েটের শিক্ষার্থীরা।সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তারা সড়কটি অবরোধ করে বিক্ষোভ দেখায়। এ সময় তারা ৫ দফা দাবি জানিয়ে বলেন, গত ১৬ ডিসেম্বর রাতে মহানগরীর ভদ্রা জামালপুর এলাকার এক ব্যবসায়ীর সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হন রুয়েটের এক শিক্ষার্থী। ওই ঘটনার বিষয়ে জানতে গেলে দফায় দফায় হামলার শিকার হন রুয়েটের শিক্ষক ও অন্যান্য শিক্ষার্থীরা।
এ বিষয়ে থানায় মামলা করা হলে দুই জনকে গ্রেফতার করে প্রলিশ। তবে পুলিশের দুর্বল প্রতিবেদনের কারনে আসামিরা আদালত থেকে জামিন নিয়ে এসে রক্তচক্ষু প্রদর্শন করছে। এসময় শিক্ষার্থীরা ৫ দফা দাবি তুলে ধরে জানান, গত ৫ আগস্টের পর পুলিশের দুর্বল ভূমিকার জন্য মহানগরীতে একের পর এক চুরি-ছিন্তাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটে চলেছে। অবস্থার উন্নতির জন্য নগরীতে পুলিশ টহল বৃদ্ধি ও গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ বক্সের দাবি জানান। শিক্ষার্থীরা জানান, তাদের দাবির বিষয়ে প্রশাসনের নিশ্চয়তার পর তারা সড়ক থেকে সরে যাবেন।
এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মালেক জানান, শিক্ষার্থীদের দাবি অনুযায়ী আগামী ৭দিনের মধ্যে আদালতে শিক্ষার্থীদের উপর হামলাকারীদের বিরুদ্ধে আদালতে চার্জশীট জমা দেওয়ার প্রতিশ্রুতি দিলে অবরোধকারীরা প্রায় তিন ঘন্টা পর  অবরোধ তুলে নেয়।


এই বিভাগের আরো খবর