সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

রাজশাহী থেকে সাড়ে তিন ঘণ্টা পর বনলতা এক্সপ্রেস ট্রেন ছাড়লো

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ৫ মে, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ ও ঢাকার মধ্যে চলাচল করা বিরতিহীন বনলতা এক্সপ্রেস ট্রেন সাড়ে তিন ঘণ্টা পরে রাজশাহী থেকে যাত্রা শুরু করেছে। চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ট্রেনটি সোমবার (৫ মে) সকাল ৭টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে ঢোকার সময় একটি বগি লাইনচ্যুত হয়। পরে সাড়ে ১০টার দিকে ট্রেনটি স্টেশন ছাড়ে।

সংশ্লিষ্টরা জানান, রাজশাহী রেলওয়ে স্টেশনে ঢোকার সময় বনলতা এক্সপ্রেসের একটি বগির চাকা ভেঙে লাইনচ্যুতির ঘটনা ঘটে। বগিটি অবশ্য উল্টে যায়নি। এতে কোনও হতাহতের ঘটনাও ঘটেনি। তবে ট্রেনটি আটকে যাওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। এ ছাড়া এই সময় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। অন্য রুটের ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।


এই বিভাগের আরো খবর