সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

রাজশাহী দুর্গাপুর দাওকান্দি কলেজের ডেমনস্ট্রেটর হীরা সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি ডিগ্রী কলেজের ডেমনস্ট্রেটর আলেয়া খাতুন হিরাকে সাময়িক বহিস্কার করা হয়েছে। আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা এর পরিচালক প্রফেসর মোহা আছাদুজ্জামান। ডেমনস্ট্রেটর আলেয়া খাতুন হিরাকে দেয়া সাময়িক বরখাস্ত পত্রে বলা হয়েছে গত ২৩ এপ্রিল বৃহস্পতিবার রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলাধীন দাউকান্দি সরকারি কলেজে যে অনাকাক্ষিত ও অপ্রীতিকর ঘটনা ঘটেছে। যাহা ইতোমধ্যে বিভিন্ন ইলেকট্রনিক্স, প্রিন্ট মিডিয়াসহ অন্যান্য মাধ্যমে দেশব্যাপি ছড়িয়ে পড়েছে।
যেহেতু অপ্রীতিকর ঘটনার সাথে আপনার সম্পৃক্ততা পাওয়া গেছে, সেহেতু পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপনাকে সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যাবলীসহ চাকুরী থেকে সাময়িক বরখাস্ত করা হলো। বরখাস্তকালীন আপনি বিধি মোতাবেক খরপোষ ভাতা প্রাপ্য হবেন। যথাযথ কর্তৃপক্ষের আদেশক্রমে এই পত্রজারি করা হলো। ইহা অবিলম্বে কার্যকর হবে। দাওকান্দি ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের কাছে পাঠানো অপর একটি পত্রে বলা হয়েছে গত ২৩ এপ্রিল আপনি উপস্থিত থাকাকালীন ঘটনাটি ঘটেছে, অপ্রীতিকর ঘটনার নেপথ্যে কারন কি? যেহেতু আপনার সম্মুখে সকল ঘটনা ঘটেছে সেহেতু পরবর্তীতে আপনি কি কি পদক্ষেপ গ্রহন করেছেন তার লিখিত জবাব পত্র প্রাপ্তির, ২৪ ঘন্টার মধ্যে নিম্নস্বাক্ষরকারী বরাবর দাখিলের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।


এদিকে আজ সকালে কলেজ অধ্যক্ষ আব্দুর রাজ্জাক এবং ডেমনস্ট্রেটর আলেয়া খাতুন হীরার অপসারণ দাবীতে মানববন্ধন করে স্থানীয় এলাকাবাসী। কলেজের অন্য শিক্ষক ও কর্মচারীরা এই দুজনের বিপক্ষে মুখ খুলেছেন।
গত ২৩ এপ্রিল স্থানীয় বিএনপির নেতারা আগামী ৪ ও ৫ মে দাওকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় ভাবে তাফসিরুল কুরআন মাহফিলের আমন্ত্রনপত্র দিতে গিয়ে কলেজ ডেমনস্ট্রেটর হীরা বিএনপি নেতা শাহাদ আলীকে থাপ্পড় মারে। এসময় ওই বিএনপি নেতা হীরাকে জুতাপেটা করে। তাদের দুজনের মারামারির ভিডিও ভাইরাল হয়। এ ঘটনায় ঘটনাস্থলে উপস্থিত না থাকা বিএনপির অপর নেতা আকবর আলীকে দল থেকে বহিস্কার করা হয়।

পরিতোষ চৌধুরী আদিত্য
স্টাফ রিপোর্টার, রাজশাহী


এই বিভাগের আরো খবর