মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

রাজশাহী পাউবো ঠিকাদার সমিতির কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

রাজশাহী মহানগরীর ছিন্নমুল মানুষকে তীব্র শীতের প্রকোপ থেকে বাঁচাতে এগিয়ে এসেছে রাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতি। রাতে নগরীর সাহেব বাজার সোনা দিঘীর মোড়, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল গেট, লক্ষ্মীপুর মোড়, কোট চত্বর ও রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাসমান ও ছিন্নমুল মানুষের কাছে প্রায় ৫শতাধিক কম্বল বিতরণ করেছে সমিতির নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির সভাপতি শফিউল আলম বুলু, সিনিয়র সহ-সভাপতি খন্দকার হাসান কবির, সহ সভাপতি আলী আজম, খাজা তারেক সিজার, সাধারণ সম্পাদক শাহিন ইকবাল, সহ সাধারণ সম্পাদক রহিম রেজা রানা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সেলিম রেজা রাজু, তথ্য ও দপ্তর সম্পাদক আবু জাফর টুটু, এছাড়া সমিতির নির্বাহী সদস্য সাজ্জাদ, মান্নান, সজল ও মমিন।

সমিতির নেতৃবৃন্দ জানিয়েছেন, তীব্র শীতে নগরীর ছিন্নমুল ও স্বল্প আয়ের মানুষ কষ্টের মধ্যে আছে। বিশেষ করে যারা খোলা আকাশের নিচে থাকে, তারা সীমাহীন শীত কষ্টে ভোগ করতে হয়। তাদের কষ্ট কিছুটা লাঘবের জন্য পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির এই সব মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। এরই ধারাবাহিকতায় শীত বস্ত্র বিতরণ করা হয়। আগামীতেও এই ধারা অব্যহত থাকবে।


এই বিভাগের আরো খবর