রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সুফিয়ানের অপসারণ দাবিতে স্বারাষ্ট্র মন্ত্রণালয়ে স্বারক লিপি দিয়েছে রাজশাহী প্রেসক্লাব। রোববার দুপুরে রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আক্তারের কাছে এই স্মারক লিপি প্রদান করেন রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক সহ ২৯ গণমাধ্যম কর্মী।
রাজশাহী জেলা প্রশাসনের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্ঠা কাছে পাঠানো স্মারক লিপিতে বলা হয়েছে, রাজশাহী আইনশৃক্ষলার পরিস্থিতির অবনতি, দিনে দুপুরে অপহরণ, ছিনতাই, চাঁদাবাজি, ফুটপাত দখল, কিশোর গ্যাংয়ের দৌরাত্ব বৃদ্ধি পেয়েছে। ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত বিভাগীয় আইন শৃঙ্খলা সভায় রাজশাহী প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম জুলু বিষয়গুলো উপস্থাপণ করলে রাজশাহী মেট্রোপলিটন কমিশনার আবু সুফিয়ান উত্তেজিত হয়ে প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম জুলু’র সাথে আক্রমনাত্বক ও অপেশাদার আচরণ করেন।
সম্প্রতি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বগ্ন নগরবাসী। নগরীতে বেড়েছে খুন, চুরি, ছিনতাই, দখল দরিত্ব, চাঁদাবাজি, জুয়া, মাদক ও কিশোর গাংয়ের দৌরাত্বসহ নানা অপরাধ। কিন্তু প্রতিরোধে নেই পুলিশের কার্যকার পদক্ষেপ। মামলা করতে গিয়েও থানা গুলোতে মামলা না নেয়ার অভিযোগ অনেক ভুক্তভোগীর। অভিযোগ রয়েছে, আইনশ্খৃৃলা পরিস্থিতি নিয়ন্ত্রনে কার্যকর ব্যবস্থা নেয়ার চেয়ে অর্থ বানিজ্যে ব্যস্ত মহনগর পুলিশের কিছু অসাধু কর্মকর্তসহ পুলিশের সদস্যরা।