সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

রাজশাহী প্রথম নারী ট্রাষ্টি তাপসী দত্ত

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

রাজশাহীতে হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্টের ট্রাষ্টি হিসেবে নিয়োগ দেখা হয়েছে বাঘার কৃতি সন্তান নাট্য ব্যক্তিত্ব, নাট্য পরিচালক ও কবি তাপসী দত্তকে। ধর্ম মন্ত্রনালয়ের উপসচিব মোহাম্মদ রুহুল আমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্টের পদাধিকার বলে চেয়ারম্যান ধর্ম উপদেষ্টা। একজন ভাইস চেয়ারম্যান ও অন্য ২০ জন ট্রাষ্টি। এরমধ্যে বৃহত্তর রাজশাহীর ৪ জেলার ট্রাষ্টি করা হয়েছে তাপসী দত্তকে। তিনি রাজশাহী অঞ্চলের প্রথম নারী ট্রাষ্টি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ থেকে অনার্স ও মাষ্টার্স করা তাপসী দত্ত দিল্লী থেকেও বিশেষ ডিগ্রী অর্জন করেছন। তার বাড়ী রাজশাহী বাঘা উপজেলার নারায়নপুর গ্রামে। পিতার নাম মৃত রোহিনী দত্ত। তাপসী দত্ত বিএনপি রাজনীতি পরিবারের সদস্য। তার বড় ভাই রমেশ দত্ত বিএনপি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য। ছোট ভাই যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত।
তাপসী দত্ত আগামী তিন বছর ২০২৭ সালের ২ নভেম্বর পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন। এক প্রতিক্রিয়ায় তাপসী দত্তকে হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্টের ট্রাষ্টি মনোনিত করায় অন্তবর্তীকালীন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সাথে তিনি সুশৃঙ্খলভাবে তার দায়িত্ব যাতে পালন করতে পারেন তার জন্য সকলের আশীর্বাদ চেয়েছেন।


এই বিভাগের আরো খবর