রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

রাজশাহী বিএনপি নেতা মন্টু সন্ত্রাসী হামলার শিকার

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

রাজশাহী মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক বজলুর হক মন্টুর উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে দৃষ্কৃতকারীরা। তার মাথা ও পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।  গুরুতর অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার দুপুরে নগরীর ভদ্রা এলাকায় এই ঘটনা ঘটে।
রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা বলেন, গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৪ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। কারা ঘটনা ঘটিয়েছে, তা জানার চেষ্টা করছেন বলে জানান।
এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ওসি মেহেদি মাসুদ বলেন, ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরো খবর