ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চার বিভাগে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে এ-সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বিভাগগুলো হলো- রাজশাহী, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. এ এন এম বজলুর রশীদকে রাজশাহীতে, ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদকে খুলনায় বদলি করা হয়েছে। অন্যদিকে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহফুজুর রহমানকে বরিশাল ও বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশননের চেয়ারম্যান ফারাহ শাম্মীকে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার করা হয়েছে।