বিভাগের কারা উপমহাপরিদর্শকের (ডিআইজি প্রিজন) কার্যালয়ের দেওয়া তথ্যমতে, বর্তমানে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দি ধারণক্ষমতা এক হাজার ৪৬০। সেখানে ১৩ মে বন্দি ছিলেন দুই হাজার ৭১৫ জন। যা ধারণক্ষমতার প্রায় দ্বিগুণ। এর মধ্যে ১২৬ জন নারী বন্দি। তবে গত ৪ আগস্টে বন্দি ছিলেন তিন হাজার ৫৫১ জন।
নওগাঁ কারাগারে বন্দি ধারণক্ষমতা ৫৮৭ জন। ১৩ মে এই ধারণক্ষমতার বিপরীতে বন্দি ছিলেন এক হাজার ২৪৮ জন। যা ধারণক্ষমতার দ্বিগুণের বেশি। এর মধ্যে ৪৮ জন নারী বন্দি রয়েছেন। তবে গত বছরের ৪ আগস্টে সমান সংখ্যক ধারণক্ষমতার বিপরীতে এ কারাগারে বন্দি ছিলেন এক হাজার ৪৫১ জন।পাবনা কারাগারে বন্দি ধারণক্ষমতা ৮২১। ১৩ মে এই ধারণক্ষমতার বিপরীতে বন্দি ছিলেন এক হাজার ৯১ জন। যা ধারণক্ষমতার চেয়ে বেশি। এর মধ্যে ২৬ জন নারী বন্দি রয়েছেন। তবে গত ৪ আগস্টে ৫৭১ জন ধারণক্ষমতার বিপরীতে এই কারাগারে বন্দি ছিলেন এক হাজার ৪০৭ জন।
চাঁপাইনবাবগঞ্জ কারাগারে বন্দি ধারণক্ষমতা ৫৯৫ জন। ১৩ মে এই ধারণক্ষমতার বিপরীতে বন্দি ছিলেন ৬৫১ জন। যা ধারণক্ষমতার চেয়ে একটু বেশি। এর মধ্যে ২৪ জন নারী বন্দি রয়েছেন। তবে গত ৪ আগস্টে ১৭৫ জন ধারণক্ষমতার বিপরীতে এই কারাগারে বন্দি ছিলেন এক হাজার ১২ জন।নাটোর কারাগারে বন্দি ধারণক্ষমতা ২০০ জন। ১৩ মে পর্যন্ত বন্দি ছিলেন ৬১১ জন। যা ধারণক্ষমতার তিন গুণ বেশি। এর মধ্যে ২১ জন নারী বন্দি। তবে গত ৪ আগস্টে এই কারাগারে বন্দি ছিলেন ৮১৯ জন।জয়পুরহাট কারাগারে বন্দি ধারণক্ষমতা ১২৭ জন। ১৩ মে এই ধারণক্ষমতার বিপরীতে বন্দি ছিলেন ৫২৩ জন। যা ধারণক্ষমতার চারগুণের বেশি। এর মধ্যে ১৬ জন নারী বন্দি। তবে গত ৪ আগস্টে বন্দি ছিলেন ৬৩১ জন।
সার্বিক বিষয়ে জানতে চাইলে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের কারা উপ-মহাপরিদর্শক মো. কামাল হোসেন বলেন, ‘বন্দি কমেছে সব কারাগারে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া মন্তব্য করতে পারবো না।’






