মামলার আবেদনে বাদী উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে শহরের সাপুরা এলাকায় প্রায় ৭০০ জন লোক সরকারবিরোধী মিছিল বের করেন। আন্দোলনকারীরা খড়বোনা এলাকায় পৌঁছালে, প্রায় ৫০০ লোক তাদের ওপর আগ্নেয়াস্ত্র, বোমা ও ককটেল বিস্ফোরণ করে বর্বরোচিত হামলা চালায়। এতে বহু লোক আহত হন।
সিজান আহমেদ আরও বলেন, হামলাকারীরা প্রাণঘাতী অস্ত্র, চাইনিজ কুড়াল, জিআই পাইপ ও লাঠি ব্যবহার করে এবং বোমা ও ককটেল নিক্ষেপ করে। বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশতাক আহমেদ বাসস’কে বলেন, তারা মামলাটি রেকর্ড ও তদন্তের কাজ শুরু করেছেন। তিনি বলেন, আমরা এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেব।