সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

রাজশাহী মোটর শ্রমিকদের অভ্যান্তরীন দ্বন্দ্বের জের ধরে বাস চলচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ১৮ মে, ২০২৬

রাজশাহী মোটর শ্রমিকদের অভ্যান্তরীন দ্বন্দ্বের জের ধরে বাস চলচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। কাঙ্খিত পদ না পাওয়ায় নতুন কমিটির সভাপতি ও আগের কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখির সমর্থকরা আজ সকাল ৯টা থেকে বাস বন্ধ করে দেয়। তবে শ্রমিকরা বলছে কমিটি পছন্দ না হওয়ায় তারা কর্মবিরতির ডাক দিয়েছে। এর ফলে ঢাকা কোচ ও দুরপাল্লার সহ রাজশাহীর সকল রুটে বাস চলচাল বন্ধ রয়েছে। এদিকে হটাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে যাত্রীরা। তারা হয়রানীর শিকার হচ্ছেন। অসহায় যাত্রীরা তাদের গন্তব্য পৌচ্ছানোর জন্য বিকল্প পথ খুজতে দেখা গেছে।


গত ২২ এপ্রিল ইউনিয়নের এক নেতাকর্তৃক সাধারণ শ্রমিক মারধরের শিকার হয়। এর বিচার না করায় সংগঠনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি লাঞ্ছিত হন। ওই রাতেই মোটর শ্রমিক ইউনিয়ন তালা ঝুলিয়ে দেয় এবং একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের দাবী করে শ্রমিকরা। এর দুই দিন পর পাখির সমর্থকরা মিছিল নিয়ে ব্যাপক বোমা ও গুলি ফুটিয়ে সাধারণ শ্রমিকদের হটিয়ে শ্রমিক ইউনিয়ন অফিস দখলে নেয়ার চেষ্টা করে। সেই থেকে শ্রমিক ইউনিয়ন অফিস পুলিশ হেফাজতে ছিল। এরপর থেকে সাধারণ শ্রমিকরা নির্বাচনের দাবীতে স্বোচ্চার হয়। কিন্তু পাখি গ্রুপ, মমিন গ্রুপ ও সাধারণ শ্রমিকরা তিন ভাগে বিভক্ত হয়ে পড়লে শ্রমিক ফেডারেশনের নেতারা হস্তক্ষেপ করেন।


দফায় দফায় বৈঠকের পর গেল রাতে ঢাকা থেকে একটি কমিটি দেয়া হয়। সেই কমিটিতে সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখিকে সভাপতি করা হয় এবং মমিন কে সাধারণ সম্পাদক করা হয়। আর এতেই আপত্তি রয়েছে পাখির সমর্থকদের। গত রাতে ঘোষণা দিয়ে আজ সকল ৯টা থেকে তারা কর্মবিরতির নামে বাস চলাচল বন্ধ করে দেয়।

 


এই বিভাগের আরো খবর