শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজির দায়িত্বভার গ্রহণ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ১২ জুলাই, ২০২৬

আশিক সাইদ রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। গতকাল শনিবার (১১ জুলাই) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব¡ভার গ্রহণ করেন। এর আগে তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার ছিলেন। এ সময় রেঞ্জের অন্যান্য কর্মকর্তাগণ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি আশিক সাইদ বলেন, আমি রাজশাহী রেঞ্জে নতুন যোগদান করেছি। আমি এই রেঞ্জের আওতাধীন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করব। সেই সাথে মাদক, কিশোর গ্যাং, অনলাইন জুয়াসহ অপরাধ দমনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।  তিনি বলেন, অপরাধ দমন ও মাদক প্রতিরোধে সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।


এই বিভাগের আরো খবর