বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

রাজশাহী শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মোফাখখারুল ইসলাম দায়িত্ব গ্রহণ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী’র চেয়ারম্যান পদে প্রফেসর আ ন ম মোফাখখারুল ইসলাম দায়িত্ব গ্রহণ করেন।বেসামরিক হিসাব পদ্ধতির ৪৭ নং অনুচ্ছেদের বিধি অনুযায়ী  বুধবার তিনি আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহন করেন।এ সময় রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান (দায়িত্বপ্রাপ্ত) ও সচিব প্রফেসর হুমায়ূন কবীর, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আরিফুল ইসলাম, কলেজ পরিদর্শক এনামুল হক, বিদ্যালয় পরিদর্শক  মহা. জিয়াউল হক, উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) জনাব  নূরুল ইসলাম খাঁন, উপ-সচিব(প্রশাসন) ওয়ালিদ হোসেন, রাজশাহী শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ আন্ত:শিক্ষা বোর্ড কর্মচারী ফেডারেশনের মহাসচিব জনাব হুমায়ন কবীর, রাজশাহী শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাবুব আলীসহ রাজশাহী শিক্ষা বোর্ডের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা নবনিযুক্ত  চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন। রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর হুমায়ূন কবীর সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে নিয়ে চেয়ারম্যানের সাথে কাজ করার অঙ্গীকার করেন। চেয়ারম্যান মহোদয় তাঁর অফিস কক্ষে সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে পরিচয়পর্ব ও শুভেচ্ছা বিনিময় করেন।


এই বিভাগের আরো খবর