দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় রাজশাহীর সহকারী পরিচালক আমির হোসাইন সাংবাদিকদের জানান, দরপত্র ও কোটেশন ছাড়াই সংস্কার কাজ হওয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে তিন ফাইল জব্দ করা হয়েছে। এর মধ্যে ঠিকাদার ইয়াহিয়া মিলুর একটি ফাইল রয়েছে। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন বলেন, ‘সিটি করপোরেশনের নিজস্ব অর্থায়নে সংস্কার কাজগুলো করা হচ্ছে। এ ক্ষেত্রে ২০০৮ সালের পিপিআর মেনেই কাজ করছেন তারা।’ কাজে কোন অনিয়ম হয়নি বলেও জানান তিনি।