বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

রাজশাহী সিটি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্রলীগকে অনৈতিক সুযোগ সুবিধা দেয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪

রাজশাহী সিটি কলেজের অধ্যক্ষ  প্রফেসর আমিনা আবদীনের বিরুদ্ধে ছাত্রলীগকে অনৈতিক সুযোগ সুবিধা দেয়ার অভিযোগ উঠেছে। আজ দুপুর ১২ টার দিকে কলেজ ক্যাম্পাসে সংবাদ সম্মলনে এ দাবী করেন শিক্ষার্থীরা। সংবাদ সম্মলনে লিখিত বক্তব্যে দাবী করা হয় কলেজ অধ্যক্ষ প্রফেসর আমিনা আবদীনের মদদে ছাত্রলীগের নেতাকর্মীরা কলেজের কমন রুম দখল টর্চার সেল হিসেবে ব্যবহার করতো, শিক্ষার্থীদের জিম্মি করে আগ্নেয়াস্ত্র দারা ছাত্রদের নির্যাতন, মাদক সেবন এবং অসামাজিক অনৈতিক কাজ চালিয়ে গেছে। অধ্যক্ষের কারণেই কলেজের শিক্ষার পরিবেশ নষ্ট হয়েছে। ছাত্রলীগের পেটোয়াবাহিনীর কার্যকলাপ প্রশয় দেয়া এবং কলেজের ভাবমূর্তি নষ্ট হওয়ার কারণে সাধারণ শিক্ষার্থীরা তার পদত্যাগ দাবি করে। এর ফলে গত ১৩ ই আগস্ট তিনি পদত্যাগ করেন। এরপরও আজ তিনি কলেজ অধ্যক্ষের চেয়ারে বসে নিয়মিত কাজ করে যাচ্ছেন। এর প্রতিবাদ জানান শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, কলেজ ছাত্রাবাসের টর্চারসেলে ছাত্রলীগ বিরোধী যে সকল ছাত্র সংগঠন ছিল তার নেতাকর্মীদের প্রতিনিয়ত ধরে নির্যাতন চালানো হতো। ছাত্রদল কর্মী ইয়াসির আরাফাতকে অমানষিক নির্যাতন করে আহত করা হয়। এ ঘটনার কলেজ ইতিহাস বিভাগের প্রধান অধ্যাপক ইফফাত জেরিন এর নিকট অভিযোগ করলেও তিনি এ বিষয়ে কোন পদক্ষেপ নেননি। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা আরো উল্লেখ করেন, শিক্ষার্থীদের কাছ থেকে ১শ টাকা সমমানের আইডি কার্ড ৭শ টাকা করে আদায় করা হয়। যা অনৈতিক।

এদিকে সংবাদ সম্মেলনে আনা সকল অভিযোগ অস্বীকার করে কলেজ অধ্যক্ষ জানান, ছাত্রলীগকে আশ্রয় প্রশ্রয় নয় পরিস্থিতির কারণে অনেক সময় তাকে নীরব থাকতে হয়েছে। শিক্ষার্থীরা যেভাবে তাকে পদত্যাগ করিয়েছে তা আইনসিদ্ধ নয়। মন্ত্রণালয় থেকে তার অপসারণের চিঠি এলে তিনি সরে যাবেন বলে জানান।

 


এই বিভাগের আরো খবর