পুজোর আগে সরকারি কর্মীদের জন্য সুখবর। বর্তমানে এলটিসি (লিভ ট্র্যাভেল কনসেশন)-র মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৫ সালের ৩১ অক্টোবর। সেই মেয়াদ বৃদ্ধি করে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হয়েছে। একই ভাবে নির্ধারিত মেয়াদ এক বছর বৃদ্ধি করা হয়েছে এইচটিসি (হোম ট্র্যাভেল কনসেশন)-রও। ২০২৬ সালের ৩১ অক্টোবর শেষ হচ্ছে সেই এইচটিসির মেয়াদ। রাজ্যের অর্থ দফতর বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানিয়েছে। এর ফলে গত তিন বছরে যে সরকারি কর্মীরা এই সুবিধা নিতে পারেননি, তাঁরা আগামী এক বছরের মধ্যে তা নিতে পারবেন।