বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

রাবিতে রাজশাহী কলেজের ছাত্রে রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাজশাহী কলেজের ছাত্র শিমুল শিহাবের রহস্যজনক মৃত্যু হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবী করেছে মোটর সাইকেল দূর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। তবে মৃত ছাত্রের পরিবারের দাবী তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গেল রাত সাড়ে ১০টার দিকে। ঘটনার সময় শিমুলের সাথে এক ছাত্রীও ছিল।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান জানান, রাত দশটার দিকে সহকারী প্রক্টর ক্যাম্পাসে টহল দিচ্ছিলেন। ওই সময় তৃতীয় বিজ্ঞান ভবনের পিছনে এক ছেলে ও মেয়ে সেখাে আড্ডা দিচ্ছিল। সহকারী প্রক্টরের গাড়ি দেখে তারা মোটরসাইকেলে করে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করে। কিন্তু রাস্তার সংস্কার কাজ চলমান থাকার কারনে তারা দুর্ঘটনার শিকার হয় পরে আহত অবস্থায় শিমুলকে বিশ্ববিদ্যালয় মেডিকেলে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথেই তার মৃত্যু হয়।

এদিকে মৃত ছাত্রের পরিবার ও তাদের স্বজনদের দাবী শিমুল সিহাবকে মারধর করা হয়েছে। একারণে তার মৃত্যু হয়। বিষয়টি ধামাচাপা দিতে মোটরসাইকেল দুর্ঘটনার নাটক সাজানো হয়।
মতিহার থানার ওসি আব্দুল মালেক জানান, মৃত শিমুলের পিতা ও স্বজনরা থানায় এসে মারধরে মৌখিক অভিযোগ করে গেছেন। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে। এছাড়া আজ দুপুরে ময়নাতদন্তের পর মৃতদেহ তার পরিবারের কাছে হস্তানতর করা হবে।


এই বিভাগের আরো খবর