মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

রাবির চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগে কমপ্লিট শাটডাউন ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

বৈষম্যমূলক নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন, ইন্টার্নশিপ ভাতা চালু এবং বিসিএস পরীক্ষায় চিকিৎসা মনোবিজ্ঞানের জন্য টেকনিক্যাল ক্যাডার অন্তর্ভুক্ত করার দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর ২টার দিকে বিভাগীয় ভবনে তালা ঝুলিয়ে এই শাটডাউন কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থীরা। এরপর তারা বিভাগের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। এর আগে, দুপুর ১টার দিকে তিন দফা বাস্তবায়নের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে একটি স্মারকলিপি জমা দেন।


এই বিভাগের আরো খবর