মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

রাবি ছাত্রদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতির প্রার্থীতার বিরুদ্ধে রিট আবেদনকারী নারী শিক্ষার্থীকে শিবির নেতা কর্তৃক প্রকাশ্যে গণধর্ষণের হুমকি, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেত্রীদের হেনস্থা এবং শিবিরের নেতাকর্মীদের দ্বারা সারাদেশে নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে অব্যাহত সাইবার বুলিংয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয়।
মঙ্গলবার দুপুর একটাই প্যারিস রোড থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন দিক ঘুরে প্যারিস রোডে এসে অবস্থান কর্মসূচি পালন করে। বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভা সুলতান আহমেদ রাহী। রাবির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম সরদার প্রমুখ।


এই বিভাগের আরো খবর