সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

রাবি, রুয়েট, রাজশাহী কলেজ ও মেডিকেল শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪

কোটা পদ্ধতি সংস্কারের দাবীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও রেলপথ অবরোধ করে শিক্ষার্থীরা। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শিক্ষার্থীরা বিকেল ৪টার দিকে ক্যাম্পাসের প্যারিস রোডে সমাবেত হয়। সেখান থেকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিন করে। এসসময় তারা কোটা বিরোধী নানা স্লোগান দেয়। এর আগে তারা গ্রন্থগারের সামনে পথসভা করে।

পরে তারা মিছিল নিয়ে রাজশাহী রেলওয়ে স্টশনের রেলপথ অবরোধ করে। রাবি শিক্ষার্থীদের সাথে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়, রাজশাহী কলেজ ও রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা যোগ দেয়। বিকেল পৌনে ৫টা থেকে তারা বিশ্ববিদ্যালয় স্টেশনে অবস্থান করে। একারনে গোপালগঞ্জগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস এবং পাবনাগামী ঢালারচর ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি। রাজশাহী স্টেশনেই আটকা পড়ে এদুটি ট্রেন। শুধু তাই নয়, সারাদেশের সাথে রাজশাহীর রেলপথ যোগাযোগ বন্ধ হয়ে যায়।


শিক্ষার্থীরা জানায়, যতক্ষন পর্যন্ত তাদের দাবী মেনে নেয়া না হবে ততদিন পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে।


এই বিভাগের আরো খবর