মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কমপ্লিট শাট ডাউন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চলছে। রোববার দুপুর ১২ টা থেকে পূর্ণাঙ্গ কর্মবিরতি পালন করছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।

ইন্টার্ন চিকিৎসকরা জানান, ৫ দফা দাবি অনুযায়ী এমবিবিএস বিডিএস ব্যতিত কেউ ডাক্তার শব্দ ব্যবহার করতে পারবে না, বিএমডিসির বিরুদ্ধে করা রিট ৭২ ঘন্টার মধ্যে প্রত্যাহার করতে হবে। আন্তর্জাতিক মান অনুযায়ী ওটিসি ড্রাগ লিস্ট আপডেট করতে হবে। স্বাস্থ্য খাতে চিকিৎসকের সংকট নিরসন করতে হবে।এমটিএস ও নিন্মমানের মেডিকেল কলেজ বন্ধ করতে হবে। চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে।
দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখা হবে জানান ইন্টার্ন চিকিৎসকরা। ইন্টার্ন চিকিৎসকদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে রাজশাহী মেডিকেল কলেলের শিক্ষার্থী।

এদিকে ইন্টার্ণ চিকিৎসকদের কর্মবিরতির ভোগান্তিতে পড়েছেন চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা। রোগীর স্বজনরা বলছেন ডাক্তাররা তাদের আন্দোলন করবে, তবে রোগীর ভোগান্তির দিকটিও মাথায় রাখা উচিত। মেডিকেলে আমরা সেবা নিতে এসেছি, সেবা নিতে চাই। এভাবে কর্মবিরতি করলে রোগীরা প্রতিনিয়তই মারা যাবে সেবা না পেয়ে।


এই বিভাগের আরো খবর