মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

রাজশাহীতে অ্যাম্বুলেন্স ভাড়া ৩শ টাকা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

রাজশাহী মহানগরীর মধ্যে রোগী পরিবহনে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল থেকে ৩শ টাকায় ভাড়া পাওয়া যাবে অ্যাম্বুলেন্স। রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) যে কোনও জায়গায় এই ভাড়ায় রামেক হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স পাওয়া যাবে। ভাড়া নির্ধারণের বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস।

রামেক হাসপাতালে ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্স সেবা চালু থাকবে। এই সেবাটি প্রদানের জন্য মোট ৬টি অ্যাম্বুলেন্স রয়েছে। এগুলোর মধ্যে রয়েছে— একটি কার্ডিয়াক অ্যাম্বুলেন্স অর্থাৎ এটিতে হৃদরোগে আক্রান্ত রোগীকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। এগুলোর মধ্যে ৫টি এসি ও ১টি নন-এসি এ্যাম্বুলেন্স।

রাজশাহী সিটি করপোরেশনের ভেতরে এই অ্যাম্বুলেন্স সেবার খরচ মাত্র ৩০০ টাকা (নির্ধারিত)। এছাড়া রামেক হাসপাতাল থেকে চিকিৎসকের পরামর্শ মতো মুমূর্ষু রোগীকে ঢাকায় স্থানান্তরের ক্ষেত্রে কিলোমিটার প্রতি ১০ টাকা হিসেবে (আনুমানিক ৬ হাজার ৭৩০ টাকা) অ্যাম্বুলেন্স সেবা নেওয়া যাবে। রামেক হাসপাতালের জরুরি বিভাগ থেকে অ্যাম্বুলেন্স পাওয়া যাবে।


এই বিভাগের আরো খবর