রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

রাষ্ট্রকে অপরাধী বানিয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা : রাজশাহীতে রিজভী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, শেখ হাসিনার সরকার ছিল গুম খুনের সরকার। রাষ্ট্রকে অপরাধী বানিয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা। এই সব অপরাধের দোসর প্রতিবেশী রাষ্ট্র ভারত। শেখ হাসিনার সকল অপরাধ ও গুম, খুন হত্যার সমর্থন দিয়েছে ও দুষ্কর্মের সাক্ষি হয়েছে ভারত। শনিবার বিকেলে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে  রাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের বিভাগীয় কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সবচেয়ে বেশী নির্যাতনের শিকার হয়েছে দেশের আলেম ও ওলামা সমাজ। ৫ মে রাতে বিদ্যুত বিচ্ছিন্ন করে হেফাজত ইসলামের নেতাকর্মীদের নির্বচারে গুলি করে হত্যা করে। নিহতদের হিসাব এখনো পাওয়া যায়নি ।

জনপ্রত্যাশা ও জনআকাঙ্খা এর বাইরে গিয়ে এই অন্তর্বীকালীন সরকার অন্য এজেন্টা নিয়ে কাজ করলে জনগন মেনে নিবে না বলেও হুশিয়ারী দেন বিএনপির এই নেতা। তিনি বলেন, এখনো চালের দাম ডালের দাম, চিনির দাম কমেনি। সোনালী মুরগীর দাম ৩০ টাকা বেড়েছে, আলু আগামী বছরের ৭৫/৮০ টাকা দরে কিনে খেতে হলে জনগন প্রশ্ন তুলবো ইউনুস সরকারকে সমর্থন দিয়ে আমাদের কি লাভ হলো। তিনি বলেন, কেউ কেউ বলছে আনুপাতিক হারে নির্বাচন দেয়ার। তিনি প্রশ্ন রাখেন কেন আনুপাতিক হারে নির্বাচনের কথা আসছে। তৃণমুলের মানুষ কি বোঝে আনুপাতিক নির্বাচন প্রদ্ধতি কি? আপনারা যে সংস্কারের কথা বলছেন, এটা তো সংস্কার হবে না। এতে কেনাবেচা আরো শুরু হবে। দুই একটা রাজনৈতিক দল তাদের লাভের জন্য এই পদ্ধতিতে নির্বাচনের কথা বলছে। একজন ভোটার তাদেও পছন্দের প্রার্থীকে ভোট দিবে, তার এই অধিকার কেড়ে নেয়ার অধিকার কারো নেই। তিনি বলেন, এই নিয়ে যারা ঘোলাপানিতে মাছ শিকার করতে চান, যাদের ভোটের সংখ্যা বেশী নয়, তারা এটিকে কৌশল হিসেবে গ্রহন করছে, এটা দেশের মানুষ মেনে নেবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী এ্যাডভকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপি রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত খালেক, সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, প্রধান বক্তা ছিলেন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল । সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির আহবায়ক কাজী মাওলানা সেলিম রেজা।
সমাবেশে রাজশাহী মহানগর বিএনপির আহবায়ক এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুন অর রশীদ মামুন, জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ, সদস্য সচিব বিশ্বনাথ সরকার সহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 

 


এই বিভাগের আরো খবর